1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ

আপত্তিকর ভিডিও করায় মঞ্চ ছাড়লেন শাকিরা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
বিনোদন ডেস্ক : বিশ্বখ্যাত পপকুইন শাকিরা। মঞ্চে তিনি যখনই ওঠেন, দর্শক হৃদয়ে ঢেউ ওঠে। উন্মাদনা ছড়িয়ে পড়ে চারপাশে। বরাবরই ওয়েস্টার্ন পোশাকে মঞ্চে দেখা যায় এই গায়িকাকে।

নেচে-গেয়ে মনোরঞ্জন করেন দর্শকদের। তবে এবার কিছুটা বিরক্তি নিয়েই মঞ্চ ছাড়লেন এই গায়িকা। কারণ, সামনের সারির দর্শক অশ্লীলভাবে ভিডিও ধারণ করছিলেন তার। ফ্লোরিডার এক নাইটক্লাবে দেখা মিলল শাকিরার।

পরনে সিক্যুইনের শর্ট ড্রেস। খোলা এক ঢাল কোঁকড়ানো চুল। মঞ্চে নিজের নতুন গান ‘সলটেরা’র সঙ্গে নাচছেন শাকিরা। গায়িকার গানের সঙ্গে তাল মেলাচ্ছিলেন তার অনুরাগীরাও।
কিন্তু কিছুক্ষণের মধ্যেই ছন্দপতন। মেজাজ হারিয়ে মঞ্চ থেকে নেমে পড়লেন তিনি। এই ঘটনার একটি ভিডিও এই মুহূর্তেই ভাইরাল হয়েছে ইন্টারনেটে। 

ভিডিওটিতে দেখা যাচ্ছে, নিজের গানের সঙ্গে মঞ্চে নাচছিলেন শাকিরা। হঠাৎই মুখের অভিব্যক্তি বদলে যায় তার।

ভিডিওটি অনলাইনে পোস্ট হওয়া মাত্র মুহূর্তেই ভাইরাল হয়। এই ঘটনার নিন্দা জানাচ্ছেন ভক্ত-অনুরাগীরা। কেউ লিখছেন, ‘এটা সত্যিই খুব লজ্জার ঘটনা। মানবিকতা কি বিসর্জন দিয়েছে এরা?’ কেউ মন্তব্য করে বলছেন, ‘শাকিরার মতো বড় শিল্পীও নিজের গানের সঙ্গে নাচতে পারবেন না! এটাও যৌন হেনস্তা। কী ছবি তোলার চেষ্টা করছিল এই ব্যক্তি? সত্যিই পুরুষদের কিছু বলার নেই।’ অন্য একজন লিখেছেন, ‘এরা শাকিরার পোশাকের নিচে ভিডিও করতে চাইছে! কী জঘন্য! খুব হতাশ হলাম। শিল্পীদের তো এটুকু সম্মান প্রাপ্য। যেখানে এত বড় শিল্পীদের নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষ কিভাবে সম্মানের আশা করবে।’

এমন অসংখ্য মন্তব্য ঘুরতে দেখা যাচ্ছে ভিডিওটি ঘিরে। পোশাক নিয়ে অস্বস্তির কারণে এত বড় একজন শিল্পীকে মঞ্চ থেকে নেমে যেতে হলো, যা সত্যিই হতাশাজনক, এমনটাই দাবি করছেন অসংখ্য ভক্ত। এ ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে এখনো কোনো মন্তব্য করেননি শাকিরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com