1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

শেরপুরে জমির সীমানা বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ মে, ২০২০

শেরপুর : শেরপুরে জমির সীমানা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের ছুরির আঘাতে সোহেল রানা (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) সকালে সদর উপজেলার ভীমগঞ্জের রঘুনাথপুর দড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় খালেক নামে একজন আহত হয়েছেন। এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে আক্তার মিয়াসহ তার তিন সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। নিহত সোহেল ওই গ্রামের চাঁন মিয়ার ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, রোববার সকালে রঘুনাথপুর দড়িপাড়া এলাকায় প্রতিবেশী আক্তারের বাড়ির সীমানায় বোরো ধান মাড়াই করে সোহেলের স্বজনরা। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। সোমবার একই ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে আবারো ঝগড়া শুরু হলে প্রতিপক্ষ আক্তার সোহেলকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা আহত সোহেলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com