1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

কলাপাড়ায় করোনা উপসর্গে পল্লী চিকিৎসকের মৃত্যু, ৪০ বাড়ি লকডাউন

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ মে, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় করোনা উপসর্গ নিয়ে ষাটোর্ধ্ব এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। গত শনিবার মধ্যরাতে মহিপুর থানার আলীপুরের আমখোলা পাড়ার নিজ বাড়িতে কোয়ারেয়ান্টাইনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: চিন্ময় হাওলাদার। তিনি জানান, সে দশদিন আগে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে এলে স্থানীয় ইউপি চেয়াম্যানের তত্ত্বাবধানে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। মৃত ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার সংস্পর্শে আশা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। কোভিড-১৯, প্রটোকলে তার মরদেহ অন্তেষ্টিক্রিয়া করা হয়েছে।
লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা জানান, মঠবাড়িয়া থেকে আসার পর তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। কোয়ারেন্টাইনে থাকার দশ দিনের মাথায় তার মৃত্যু হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) মনিরুজ্জামান জানান, তাৎক্ষণিকভাবে তার বাড়িসহ ওই এলাকার ৪০টি বাড়ি লকডাউন করা হয়েছে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com