1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ

‘আত্মীয়-স্বজনরা বলতেন, তৃপ্তি নষ্ট হয়ে যাবে, বিয়ে হবে না’

  • আপডেট টাইম :: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন ডেস্ক : কয়েক বছর আগে বলিউডে পা রাখেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। কিন্তু তার শুরুটা মধুর ছিল না। কারণ তার অভিনীত চলচ্চিত্র যেমন ব্যর্থ হচ্ছিল, তেমনি ছিল পরিবার-আত্মীয়-স্বজন ও সমাজের মানুষের টিপ্পনি। তাকে নিয়ে খারাপ মন্তব্যও করেছেন পরিচিতদের কেউ কেউ। সবকিছু পেছনে ফেলে বলিউডে নিজের অবস্থান তৈরি করেছেন এই নায়িকা।

কয়েক দিন আগে ক্যাটরিনা কাইফের ব্র্যান্ড কে বিউটির ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন তৃপ্তি। এ আলাপচারিতায় অভিনয় ক্যারিয়ারের সংগ্রামের গল্প বলেন তিনি। তার পরিবার, আত্মীয়-স্বজন ও সমাজের মানুষের নেতিবাচক মন্তব্য প্রকাশ করেন তৃপ্তি।

১৯৯৪ জন্মগ্রহণ করেন তৃপ্তি। বেড়ে উঠেছেন দিল্লিতে। সেখান থেকে মুম্বাইয়ে পাড়ি জমানোর স্মৃতিচারণ করে তৃপ্তি দিমরি বলেন, ‘আমি উত্তরখন্ড থেকে এসেছি। কিন্তু আমার জন্ম ও বেড়ে ওঠা দিল্লিতে। সুতরাং আমার বাবা-মাও দিল্লিতে থাকেন। আমি যখন মুম্বাইয়ে শিফট হই, ওই সময়টা কঠিন ছিল।

ক্যারিয়ারের এক পর্যায়ে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন তৃপ্তি। তা জানিয়ে তিনি বলেন, “এক পর্যায়ে আমি বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। আপনি জানেন, যখন আপনার হাতে কোনো কাজ থাকবে না, তখন আশাহত হবেন। কিন্তু আমি জানতাম, আমি বাবা-মায়ের কাছে ফিরে যেতে পারব না এবং তাদের বলতে পারব না, ‘আমি এটা করতে পারিনি।”

২০১৭ সালে ‘মম’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তৃপ্তি। এটি পরিচালনা করেন গিরিশ কোহলি। একই বছর মুক্তি পায় তৃপ্তি অভিনীত ‘পোস্টার বয়’ সিনেমা। শ্রেয়াস পরিচালিত এ সিনেমা মুক্তির পর বক্স অফিসে চূড়ান্ত ভরাডুবি হয়। ২০১৮ সালে পরিচালক ইমতিয়াজ আলীর ‘লায়লা মজনু’ সিনেমায় অভিনয় করেন তৃপ্তি। কিন্তু তার ক্যারিয়ারের তৃতীয় সিনেমাও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

তৃপ্তি অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমা মুক্তির পর বদলে যায় দৃশ্যপট। গত ১ ডিসেম্বর মুক্তি পায় এটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন রণবীর কাপুর। সিনেমাটি মুক্তির পরই ফাঁস হয় তৃপ্তি-রণবীর কাপুরের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ক্লিপ। এ দৃশ্যে তৃপ্তিকে প্রায় নগ্ন অবস্থায় দেখা যায়; যা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর হইচই পড়ে গেছে। এরপর তৃপ্তিকে পেছন ফিরে তাকাতে হয়নি।

তথ্যসূত্র: মিড-ডে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com