1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ বিজয়ী রিয়া

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন ডেস্ক : ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪’ বিজয়ী হয়েছেন গুজরাটের রিয়া সিং। রোববার (২২ সেপ্টেম্বর) রাজস্থানের জয়পুরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বেছে নেওয়া হয় মিস ইউনিভার্স মঞ্চের এই ভারতীয় প্রতিনিধিকে। ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০১৫’ বিজয়ী উর্বশী রাউতেলা বিজয়ের মুকুট পরিয়ে দেন ১৯ বছর বয়সি রিয়াকে।

বিজয়ের পর রিয়া তার আবেগ ধরে রাখতে পারেননি। মঞ্চে দারুণ উচ্ছ্বসিত ছিলেন তিনি। অভিব্যক্তি প্রকাশ করে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে রিয়া সিং বলেন, “আজ মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪’-এর মুকুট জয় করেছি। আমি খুবই কৃতজ্ঞ। এই অবস্থানে পৌঁছানোর জন্য অনেক কাজ করেছি। এই মুকুটের জন্য নিজেকে যথেষ্ট যোগ্য বলে মনে করতে পারি। আমি পূর্বের বিজয়ীদের দ্বারা খুব অনুপ্রাণিত হয়েছি।”

‘মিস ইউনিভার্স ২০২৪’ প্রতিযোগিতায় প্রথম রানার আপ নির্বাচিত হয়েছেন প্রাঞ্জল প্রিয়া, দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েছেন ছাবি ভার্গ। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছেন— সুস্মিতা রায় ও রূপফুজানো হুইসো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com