1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

গুজব নিয়ে ক্ষোভ ঝাড়লেন কোয়েল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ মে, ২০২০

বিনোদন ডেস্ক : কয়েক দিন আগে পুত্রসন্তানের মা হয়েছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। মা হওয়ার অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। সেদিনই কোয়েলের এক বন্ধুর সন্তানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দাবি করা হয়—এটি কোয়েলের পুত্রসন্তান।

শুধু তাই নয়, বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রচার করা হয় কোয়েলের সন্তান অসুস্থ। আইসিইউতে ভর্তি। দুধের শিশুকে নিয়ে ভিউয়ের আশায় এমন ঘৃণ্য কাজের প্রতিবাদ নেটিজেনদের অনেকে করেছেন। অন্যদিকে অনেকে এসব খবর বিশ্বাস করতেও শুরু করেন। এখানেই শেষ নয়, কোয়লের স্বামী, বাবা-মাকে নিয়েও নানা গুজব ছড়ানো হয়।

ছড়িয়ে পড়া ভুয়া খবরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন কোয়েল মল্লিক। অবশেষে এসব গুজব ও ভুয়া খবর নিয়ে ক্ষোভ ঝারলেন এই অভিনেত্রী। কোয়েল বলেন—‘আমি সবসময় আমার এবং আমার কাছের মানুষদের নিয়ে হওয়া ভুয়া খবরে চুপ থেকেছি। কারণ সেটাই যথাযথ মনে হয়েছে। আমার একান্ত অনুরোধ, দয়া করে কোনোরকম ভিত্তিহীন গুজবে কান দেবেন না। এই কু-রুচিকর মানসিকতা অত্যন্ত ঘৃণ্য। আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি। ভালো থাকুন, ভালো রাখুন।’

২০১৩ সালে প্রযোজক নিসপাল সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কোয়েল মল্লিক। গত ৫ মে বিয়ের সাত বছর পর এ দম্পতির সংসার আলো করে এসেছে নতুন অতিথি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com