1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

প্রেসক্লাবের সামনে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি ধাওয়া

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

ঢাকা: রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী লীগ সমর্থিত একটি লেখক সংগঠনের নেতাকর্মী এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ অক্টোবর) দুপুর ১২ টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঐতিহাসিক ৭ মার্চ এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আওয়ামী লীগ সমর্থিত সংগঠন ‘ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশন’ ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের চেষ্টা করলে বিএনপির ১০ থেকে ১৫ জন নেতাকর্মী তাদের বাধা দেওয়ার চেষ্টা করে।

এ সময় আওয়ামী লীগের একজন কর্মীকে বিএনপি সমর্থিত ৪ থেকে ৫ জন বেধড়ক মারধর করেন। এর একটি ভিডিও তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, বিএনপির নেতাকর্মীরা বলছেন, ‘ওই ধর ধর, আওয়ামী লীগ ধর, সব কয়টারে ধর-পালাইতেছে।’

বিএনপির নেতাকর্মীদের ধাওয়া খেয়ে দৌঁড়াতে দৌঁড়াতে আওয়ামী লীগের একজন কর্মী বলেন, এই দেশে আওয়ামী লীগের ইতিহাস কেউ কখনও মুছতে পারবে না। আমরা ছিলাম, আছি, থাকব ইনশাআল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com