1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

মধ্যরাতে লাইভে এসে আতঙ্ক ছড়িয়ে বিপাকে সাদিয়া আয়মান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
বিনোদন ডেস্ক : মধ্যরাতে ফেসবুক লাইভে এসে আতঙ্ক ছড়ালেন অভিনেত্রী সাদিয়া আয়মান। রীতিমতো ভয় পাইয়ে দিয়েছেন অনুরাগীদের। পরবর্তীতে জানা গেল, এটি তার আসন্ন কাজের একটি প্রচার কৌশলমাত্র! যার ফলে বেশ সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী।  বর্তমানে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের নিত্যদিনের সবচেয়ে জরুরী অংশ হয়ে উঠেছে।

সাদিয়া আয়মান সোমবার মধ্যরাতে যে কাণ্ড ঘটিয়েছেন তাতে করে ভবিষ্যতে কোনো তারকার সঙ্গে বাস্তব জীবনেও খারাপ কিছু ঘটলে বিশ্বাস করতে কষ্ট হবে ভক্ত-অনুরাগীদের।সোমবার (২১ অক্টোবর) মধ্যরাতে ফেসবুকে একটি লাইভে এসে সাদিয়া আয়মান বলেন, তিনি একটি ঘটনা শেয়ার করার জন্য বাধ্য হয়ে মধ্যরাতে লাইভে এসেছেন। সেই ঘটনা সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘আমি বেশ কিছুদিন ধরে একটা বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি। আমি জানিনা, এটা কেনো হচ্ছে। তবে বিষয়টা কয়েকবার ঘটেছে দেখেই আজকে লাইভে এসেছি।’

এরপর ঘটনার বিস্তারিত তুলে ধরে সাদিয়া বলেন, ‘গত কয়েকদিন আগে আমি একটা শুট শেষ করে বাসায় ফিরছিলাম, তখন আপনাদের সবার পরিচিত একটি রাস্তায় যাওয়ার পথে দেখি পা থেকে মাথা পর্যন্ত একজন কালো কেউ আমার গাড়ির সামনে চলে আসে। এরপর গাড়ি থামিয়ে নেমে দেখি সেখানে কেউ নেই। এরপরে আমরা নিরাপদে সেখান থেকে বাসায় চলে আসি। তবে চলে আসার পরেও বাসার বিপরীত দিকে আবারও সেই ব্যক্তিকে দেখতে পাই।’

কাঁপা কাঁপা কণ্ঠে সাদিয়া বলেন, ‘আমি কথা বলতে পারছি না, কাঁপছি। কিছুক্ষণ আগেও বারান্দা থেকে দেখেছি সেই ব্যক্তি আমার বাড়ির নিচে দাঁড়িয়ে আছে।’

সবাইকে ঘটনাটি দেখানোর জন্য লাইভ অবস্থায় বারান্দায় চলে যান তিনি। মোবাইল ঘুরিয়ে লাইভে কালো পোশাকে দাঁড়িয়ে থাকা সেই ব্যক্তিকে দেখান সাদিয়া। এসময় পুরো চেহারায় আতঙ্কের ছাপ ছিল অভিনেত্রীর। রীতিমতো কান্না করতে শুরু করেন। বাড়িতে তিনি বাদে আর কেউ নেই উল্লেখ করে সাদিয়া বলেন, ‘দেখুন আপনারা, ওই ব্যক্তি নিচে দাঁড়িয়ে আছে। বাড়িতে আমি বাদে এখন কেউ নেই……’ বলেই কাঁদতে থাকেন অভিনেত্রী। একপর্যায়ে বারান্দার দরজা লাগিয়ে রুমে চলে আসেন সাদিয়া আয়মান। এসময়ও তার ফেসবুক লাইভটি চলছিল। লাইভ চলাকালীন অবস্থায় হঠাৎই আঁতকে ওঠেন অভিনেত্রী। একপর্যায়ে ‘ও মাই গড’, ‘ও মাই গড’ বলতে বলতে লাইভটি কেটে দেন তিনি।

এদিকে সাদিয়া আয়মানের লাইভটি শেষ হতেই ফেসবুকজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভক্তরা অভিনেত্রীকে নিয়ে চিন্তিত হয়ে একের পর এক স্ট্যাটাস দিতে শুরু করেন। সকলেই ধারণা করে নেন, সাদিয়ার সঙ্গে খারাপ কিছু ঘটেছে। তবে এর কিছুক্ষণ পরই ফেসবুক থেকে লাইভটি সরিয়ে নেন সাদিয়া আয়মান। ঘণ্টাখানেক বাদে একটি ওয়েব ফিল্মের পোস্টার শেয়ার করেন তিনি। ভক্তরাও বুঝে নেন, পুরো ঘটনাই ছিল সেই ওয়েব ফিল্মের প্রচারণার অংশ। ‘বিভাবরী’ শিরোনামের সেই ফিল্মটি শিগগিরই আসছে দীপ্ত প্লে’তে। যেটি মূলত ঢাকার রহস্যজনক কিছু ঘটনাকে কেন্দ্র করে।

তবে এই ঘটনায় খেপেছেন সাদিয়া আয়মানের অনুরাগীরাও। অনেকেই নিজেদের মতামত প্রকাশ করছেন। কেউ বলছেন, ‘প্রচারণার জন্য এই ধরনের কাজ মোটেও কাম্য নয়।’ অন্য একজন বলছেন, ‘প্রমোশনের জন্য এরকম জঘন্য কাজ না করলেও পারতেন আপু। লাইভটা দেখার সময় পুরো ট্রমাটাইজড হয়ে গিয়েছিলাম।’ কেউ বা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, ‘ইদানিং প্রোমোশন এতো সস্তা কেন হয়ে যাচ্ছে?’

ঢাকার রহস্যজনক কিছু ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘বিভাবরী’। এতে অভিনয় করেছেন সাদিয়া আয়মান। ফিল্মটি একটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com