1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

দুই ইস্যুতে বিএনপিকে বক্তব্য স্পষ্ট করার আহ্বান হাসনাতের

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
বাংলার কাগজ ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘যে লোকটি (রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন) ইতিমধ্যে বাংলাদেশের গণ-উত্থানকে অপমানিত করেছেন, স্বৈরাচারী-ষড়যন্ত্রকারীদের সাহস জুগিয়েছেন, এই দেশে গণতন্ত্র ফিরে আসাকে বাধাগ্রস্ত করেছেন। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তিনি একটা দুর্নীতিবাজ। তাঁকে বিদায় না করলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

অন্যদিকে একই দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘রাষ্ট্রপতির পদ শূন্য হলে সাংবিধানিক সংকট তৈরি হবে।

সালাহউদ্দিন আরো বলেন, ‘রাষ্ট্রপতি পদে শূন্যতা রাষ্ট্রীয় ও সাংবিধানিক সংকট সৃষ্টি করবে, যা দেশে গণতন্ত্র উত্তরণের পথ বাধাগ্রস্ত করবে। সুতরাং ফ্যাসিবাদের দোসররা যেন কোনো ষড়যন্ত্র করতে না পারে সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।’

একই বিষয়ে বিএনপির দুই নেতার দুই ধরনের মন্তব্য নিয়ে কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি সংবিধান বাতিল ও রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে বিএনপিকে বক্তব্য স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন।

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন হাসনাত।

ওই পোস্টে তিনি লিখেছেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে ও গণতন্ত্রের পক্ষে বিএনপির দীর্ঘ লড়াইয়ের ইতিহাস রয়েছে।

হাসনাত তার পোস্টে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের উপরোক্ত বক্তব্য রয়েছে। তাদের মধ্যে কার বক্তব্যকে বিএনপির বক্তব্য হিসেবে ধরা হবে সে বিষয়ে প্রশ্ন রেখেছেন হাসনাত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com