1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

সচিবালয় থেকে ৫৩ শিক্ষার্থী আটক

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
ঢাকা: এবারের এইচএসসির ফল বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করার সময় ৫৩ জন শিক্ষার্থীকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। এদিকে সচিবালয়ের নিরাপত্তায় বিকেল সাড়ে ৩টার দিকে সচিবালয়ের সব গেট বন্ধ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার ফল বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করতে শুরু করেন। তারা অবিলম্বে এইচএসসি পরীক্ষার ফল বাতিলের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন তারা। বিক্ষোভে শখানেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের সচিবালয়ে ছেড়ে চলে যাওয়ার অনুরোধ জানায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। এক পর্যায়ে লাঠিচার্জ করে তাদের সেখান থেকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। পরে সচিবালয়ের বিভিন্ন জায়গা থেকে ৫৩ জন শিক্ষার্থীকে আটক করে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়।

গত ১৫ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com