1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

বিতর্কিত ভূমিকায় থাকা ২১ পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে: আইজিপি

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

রংপুর: কতিপয় বিপথগামী সদস্যের জন্য পুলিশ বিভাগ সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকায় থাকা ২১ পুলিশ সদস্য এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে। বিপথগামী সব সদস্যদের আইনের আওতায় আনা হবে।’

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

অনুষ্ঠানে আইজিপি আগামীতে যেন পুলিশ সদস্যদের রাজনৈতিক উদ্দেশ্য কেউ ব্যবহার করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। অস্ত্র নিয়ে নতুন করে নীতিমালা করা হচ্ছে বলেও জানান তিনি।

আবু সাঈদসহ জুলাই আন্দোলনে নিহতদের গুরুত্বপূর্ণ মামলাসমূহ বিশেষ অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তর করার কথাও জানিয়েছেন পুলিশপ্রধান।

এর আগে, আজ সকাল ১১টার দিকে জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুরে ছাত্র-জনতার আন্দোলনে নিহত আবু সাঈদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুলিশ মহাপরিদর্শক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com