1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

হত্যা মামলার আসামীদের নিয়ে সমন্বয় সভার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচী বিএনপি’র, প্রশাসনের ১৪৪ ধারা জারি

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

শেরপুর :গত ৪ আগস্ট শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র হত্যা মামলার আসামীদের নিয়ে মাসিক সমন্বয় সভা করার প্রতিবাদে ও আসামীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করে বিএনপি। এ কর্মসূচীর ফলে আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কায় উপজেলা প্রশাসন শহরে ১৪৪ ধারা জারি করেছে। ফলে বিক্ষোভ কর্মসূচী বাতিল হয়ে গেছে বিএনপি’র। আজ রোববার (২৭ অক্টোবর) বিক্ষোভ কর্মসূচীকে ঘিরে ১৪৪ ধারা জারি করা হয়।

সূত্র জানায়, গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপজেলা মাসিক সমন্বয় সভা পরিষদের সভাকক্ষ মেঘমালায় অনুষ্ঠিত হয়। ওই সভায় শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা এবং ঢাকায় নালিতাবাড়ীর গার্মেন্টকর্মী হত্যা মামলার আসামী ৪ জন ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। বিষয়টি পরবর্তীতে বিএনপি নেতৃবৃন্দ জানতে পেরে ক্ষুব্ধ হন।

এদিকে সম্প্রতি ওইসব মামলার এজাহারভুক্ত অনেকে প্রকাশ্যে এলে বিএনপি নেতৃবৃন্দ আরও ক্ষুব্ধ হন। এমতাবস্থায় শেরপুর জেলা বিএনপি’র সহসভাপতি ও উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক নুরুল আমীনের নেতৃত্বাধীন বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ রোববার শহরে বিক্ষোভ কর্মসূচী আহবান করেন। এমতাবস্থায় আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে এমন আশঙ্কায় উপজেলা প্রশাসন রোববার শহরে দিনব্যাপী ১৪৪ ধারা জারি করে। বর্তমানে শহরে সেনা টহল রয়েছে। ১৪৪ ধারা জারির পর বিএনপি নেতৃবৃন্দ বিক্ষোভ কর্মসূচী বাতিল করেছে।

জেলা বিএনপি’র সহ-সভাপতি নুরুল আমীন জানান, সমন্বয় সভায় কি করে হত্যা মামলার আসামীরা উপস্থিত থাকেন? কেন এখনো পর্যন্ত ওইসব চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়নি। এসব দাবীতে আমাদের বিক্ষোভ কর্মসূচী ছিল। ১৪৪ ধারা জারি করায় তা বাতিল করা হয়েছে। এসময় তিনি পুলিশের প্রতি অভিযোগ তুলে আরও বলেন, সম্প্রতি হত্যা মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারপরও পুলিশ তাদের গ্রেফতার করছে না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানান, সমন্বয় সভায় যারা উপস্থিত ছিলেন তারা এ কমিটির সদস্য। তারা আদৌ মামলার আসামী কি না বিষয়টি আমার জানা ছিল না। তদুপরি তাদের গ্রেফতারের এখতিয়ার পুলিশের। তারা যদি মামলার আসামী হয়ে থাকেন তবে মামলার কপি প্রাপ্তি সাপেক্ষে আমি ব্যবস্থা গ্রহণ করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com