1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

৫ ফুট পানির নিচে হাতিয়ার নিম্নাঞ্চল

  • আপডেট টাইম :: বুধবার, ২০ মে, ২০২০

নোয়াখালী: ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে জোয়ারের পানি অস্বাভাবিক বেড়েছে। পানির তোড়ে নোয়াখালীর হাতিয়া উপজেলার চারটি ইউনিয়নের বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চল অন্তত পাঁচ ফুট পানির নিচে প্লাবিত হয়েছে।

বুধবার (২০ মে) বেলা ৩টার পর থেকে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নদীর তীরবর্তী চারটি ইউনিয়নে বেড়িবাঁধ ভেঙে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের পর থেকে আম্ফানের প্রভাবে হাতিয়ার সুখচর, নলচিরা, চরঈশ্বর ও নিঝুম দ্বীপের নদীর তীরের বাঁধ ভেঙ্গে প্রায় ২০টি গ্রাম প্লাবিত হতে থাকে। গত বর্ষা মৌসুমে ভেঙে যাওয়া বেড়ি বাঁধ মেরামত না করায় খুব সহজে জোয়ারের পানিতে এসব এলাকা প্লাবিত হয়ে যায়।

চরঈশ্বর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ উদ্দিন জানান, বেড়ির বাইরে ও ভিতরে প্রায় পাঁচ শতাধিক ঘরবাড়ি জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত এসব বেড়ি বাঁধ মেরামত না করলে কয়েকদিন পর আবার প্লাবিত হবে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জানান, ভেঙে যাওয়া বেড়ি বাঁধের লোকজনকে দ্রুত নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হচ্ছে। তাছাড়া পুরো হাতিয়ার বেড়ি বাঁধের লোকজনকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।

আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবার, পানি, ওষুধ, নিরাপত্তাসহ সকল ধরণের ব্যবন্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com