1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নালিতাবাড়ীতে উপজাতি কৃষক খুন, আহত দুই : হত্যাকারীদের গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ

  • আপডেট টাইম :: বুধবার, ২০ মে, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে মদ্যপ তিন ব্যক্তির হাতে খুন হয়েছেন সুনীল মারাক (৪৫) নামে এক উপজাতি কৃষক। আহত হয়েছে আরও দুইজন। তবে হামলাকারী তিনজনকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আজ বুধবার (২০ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের কালাপানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, পূর্ব সমশ্চুড়া গ্রামের কৃষক সুনীল মারাক স্ত্রী, সন্তান ও মেয়ের জামাতাদের নিয়ে বুরুঙ্গা কালাপানি এলাকায় বোরো ধান কেটে বাড়ি আনছিলেন। সন্ধ্যা সাতটার দিকে কাটা ধানের আঁটি ভ্যান গাড়িতে বোঝাই করে বাড়ি আনার পথে মদ্যপ তিন ব্যক্তি বিপরীত দিকে থেকে মোটরসাইকেলে যাওয়ার পথে ভ্যান গাড়িতে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ ঘটনায় তারা সুনীলের স্ত্রী দীবাশ মারাকের গায়ে হাত তোলে। এসময় এর প্রতিবাদ করতে গেলে বিতর্কের একপর্যায়ে যুবকেরা ছুড়ি বের করে হামলা করে। এতে সুনীল ঘটনাস্থলেই প্রাণ হারায়। আহত হয় স্ত্রী দীবাশ ও মেয়ের জামাতা আনতুন। এদিকে হামলা ও চেচামেচির শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে হামলাকারীদের আটক করে গণধোলাই দেয় ও আহতদের উদ্ধার করে ঝিনাইগাতি হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ও আটক তিনজনকে হেফাজতে নেয়। আটককৃত হামলাকারীরা হলো- জামালপুরের মেলান্দহ উপজেলার স্বপন (২৮), জোয়াদুল ইসলাম (৩০) ও ধোবাউরা উপজেলার মুন্সিরহাট এলাকার পিরেন্দ্র সাংমা (৫০)।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল লাশ উদ্ধার ও আটক তিনজনকে হেফাজতে নেওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com