1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

আবাসিক হোটেল থেকে লাফিয়ে পড়ে সাবেক সেনা সদস্যের মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
গাজীপুর : টঙ্গী রেলস্টেশনের পেছনে জাভান আবাসিক হোটেলের দোতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে ও ইলেকট্রিক শক লেগে মিল্টন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি সাবেক সেনা সদস্য বলে জানিয়েছেন তার ভাই।

আজ সোমবার (৪ নভেম্বর) ভোর ৪টার সময় এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান মিল্টন (৫০) গোপালগঞ্জ জেলা সদরের মোছরা গ্রামের আব্দুল মোতালেব খানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, জাভান আবাসিক হোটেলে নিয়মিত অসামাজিক কার্যকলাপ চলে দীর্ঘদিন ধরে। জাভান হোটেল ও আমতলী কেরানীরটেক এলাকায় ভোররাত থেকে যৌথ বাহিনী অভিযান চালায়। এ সময় জাভান হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ও মাদকসহ অনেক লোক আটক হয়। মিল্টনের মৃত্যু অভিযানের ভয়ে কি না তা জানা যায়নি।

নিহতের ছোট ভাই নেওয়াজ বলেন, ‘আমার ভাই সেনাবাহিনীর সাবেক সদস্য (অবসরপ্রাপ্ত)। তিনি ঢাকার হাতিরঝিল এলাকায় বসবাস করেন। জাবান হোটেলের মালিক শেখ মোহাম্মদ বাদল তার বন্ধু। তার কাছে হয়তো কোনো কারণে এসেছিলেন। পরে আমরা তার মৃত্যুর খবর জানতে পেরে টঙ্গীতে আসি।’

টঙ্গী পূর্ব থানার ওসি কায়সার আহমেদ কালের কণ্ঠকে বলেন, ‘জাভান হোটেলের দোতলা থেকে ভয়ে লাফ দিয়ে একজনের মৃত্যু হয়েছে। তার নাম মিল্টন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com