1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

বেসরকারি প্রতিষ্ঠানে করোনা পরীক্ষার ফি নির্ধারণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ মে, ২০২০

ঢাকা: বেসরকারি হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার ফি নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (২১ মে) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা বলেন, ‘আমরা অনেকগুলো বেসরকারি প্রতিষ্ঠানকে করোনা পরীক্ষার অনুমতি দিয়েছি। করোনার পরীক্ষার ফিও নির্ধারণ করে দেওয়া হয়েছে। আন্তঃবিভাগ ও বহির্বিভাগে নমুনা পরীক্ষায় লাগবে সাড়ে তিন হাজার টাকা। কোনো প্রতিষ্ঠান যদি বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে সেক্ষেত্রে তারা আরও এক হাজার টাকা নিতে পারবে।’

ঢাকা ও ঢাকার বাইরে মোট ৪৭টি ল্যাবে বর্তমানে নমুনা পরীক্ষার কার্যক্রম চলছে জানিয়ে তিনি বলেন, ‘সর্বশেষ ঢাকার বাইরে যুক্ত হয়েছে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আর ঢাকার মধ্যে যুক্ত হয়েছে আনোয়ার খান মডার্ন কলেজ হাসপাতাল ও বায়োমেড ডায়াগনেস্টিক সেন্টার।

গত ২৪ ঘণ্টায় ২২ জনসহ এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪০৮ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৭৭৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৫১১ জনে দাঁড়িয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com