1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল

ভক্তদের সচেতন থাকার বার্তা দিলেন ফারিণ

  • আপডেট টাইম :: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
বিনোদন ডেস্ক : এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। একাধারে মডেল, কণ্ঠশিল্পী ও অভিনয়ে সমানভাবে পদচারণা তার। দিনে দিনে জনপ্রিয়তাও ব্যাপকহারে বাড়ছে এই অভিনেত্রীর। ইতোমধ্যে চলচ্চিত্র, ওয়েব সিরিজ, নাটক, বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও গানে নিজের দক্ষতা প্রমাণ করে পেয়েছেন বেশ কিছু সম্মানজনক পুরস্কার এবং হয়েছেন দর্শক নন্দিত।

সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে নিজের অভিনীত সিরিজ ‘চক্র’ সম্পর্কে ফারিণ বলেন, ‘দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি।

শুটিংয়ের ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করে ফারিণ বলেন, ‘এর কাজ শুরুর পর থেকেই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে। যা একেবারেই অস্বাভাবিক। কারণ ছাড়াই আমি শুটিংয়ে একবার অজ্ঞান হয়ে যাই। এরপর নির্মাতার পা ভেঙে যায়।

তাসনিয়া ফারিণ

কলকাতায় দেবের সঙ্গে সিনেমার কাজ ছেড়ে দেয়া প্রসঙ্গেও উঠে আসে কথোপকথনে। অভিনেত্রী বলেন, “খুব বড় করে বলার মতো তেমন কোনো কারণ নেই। কলকাতার ‘প্রতীক্ষা’ নামে একটি সিনেমায় কাজ করার কথা ছিল। কিন্তু ভিসা জটিলতায় কাজটি ছেড়ে দিতে হয়। এদিকে নভেম্বরে সিনেমাটির শুটিং শুরু করার কথা। নির্ধারিত সময় না যেতে পারলে পুরো ইউনিট আমার জন্য সমস্যায় পড়বে। এছাড়া অন্য শিল্পীদের শিডিউল নিয়েও বিপাকে পড়তে হবে ইউনিটের। সবকিছু চিন্তা করেই আসলে কাজটি থেকে সরে আসি।”

আসন্ন কাজ ও বর্তমান ব্যস্ততা সম্পর্কে ফারিণ বলেন, “অমীমাংসিত রহস্য রেখে যাওয়া সিরিজ ‘চক্র’র দ্বিতীয় সিজনের কাজ নিয়ে পরিকল্পনা রয়েছে। এছাড়া ‘হাউ সুইট’ ওয়েব ফিল্মের ব্যস্ততা। এটির চরিত্রের পেছনে সময় দিচ্ছি, চরিত্র ধারণে ব্যস্ত আছি। এটি অমি (কাজল আরেফিন অমি) ভাই নির্মাণ করছেন। এতে আমার সহশিল্পী রয়েছে অপূর্ব (জিয়াউল ফারুক অপূর্ব) ভাই। তার সঙ্গে ওটিটিতে এটি আমার দ্বিতীয় কাজ। সিরিজটি নিয়ে খুব আশাবাদী আমরা। শিগগিরই এর শুটিং শুরু হবে। কাজটি শেষ করার পর এটি নিয়ে আরও বিস্তারিত কথা বলতে পারব। এদিকে গান নিয়েও ব্যস্ততা রয়েছে আমার। ইতোমধ্যেই বলেছি গানে নিয়মিত হব। সামনে গান নিয়েও নতুন খবর দেব।’

সামাজিক মাধ্যম ব্যবহারে ভক্তদের প্রতি সচেতন থাকার বার্তা দিয়ে ফারিণ বলেন, ‘আজকাল ছোট্ট অনেক বিষয় নিয়েই সামাজিক মাধ্যমে বিতর্ক হয়। যে কোনো কথা বা কারও সঙ্গে কোনো ছবি নিয়েই সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা হয়। এসব বিষয় নিয়েই আমার একটা বার্তা ছিল। আমি এসবে সময় নষ্ট করতে চাই না। কে আমাকে নিয়ে কী ভাবল, বা আমাকে নিয়ে কী সমালোচনা করল, এসব ব্যক্তিগতভাবে আমি গায়ে মাখতে চাই না। এগুলো নিয়ে ভাবলে কাজই করতে পারব না। নিজে ঠিক থাকলে সব ঠিক, আগে দেখতে হবে নিজে সঠিক পথে আছি কি না। আমার ভক্তদের সচেতন থাকতে বলেছি এজন্যই। সামাজিক মাধ্যমে যা দেখবেন, তাই বিশ্বাস করবেন না। আগে এর সত্যতা যাচাই করবেন।’

২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে অভিনয় দিয়ে ছোটপর্দায় অভিষেক হয় ফারিণের। এরপরে তিনি বিজ্ঞাপনে কাজ করেছেন। তারপর টিভি নাটক ও ওয়েব ফিল্ম ও সিরিজে কাজ করেন। ২০২২ সালে নির্মাতা অতনু ঘোষ পরিচালিত ‘আরো এক পৃথিবী’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে টালিউডে যাত্রা শুর হয় এই অভিনেত্রীর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com