1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

‘সুশান্তকে খুন করা হয়েছে’, দাবি সালমানের প্রাক্তন প্রেমিকার

  • আপডেট টাইম :: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
বিনোদন ডেস্ক : সালমান খানের প্রাক্তন প্রেমিকা হিসেবেই বেশি চর্চায় তিনি। একসময় অভিনয়ে নিয়মিত থাকলেও সেই পাঠ চুকিয়ে নিজেকে আড়াল করেছেন বহু আগে। সালমান খানের বিরুদ্ধেও এনেছেন একের পর এক অভিযোগ। শারীরিক অত্যাচারের কারণেই সালমানকে ছেড়েছেন বলেই দাবি করেছেন একাধিকবার।

বিগত কয়েক দিন ধরে একাধিক খুনের হুমকি আসছে সালমান খানের কাছে। তার পর থেকে নড়েচড়ে বসেছেন ভাইজানের প্রাক্তন প্রেমিকা সোমি আলি। দীর্ঘ আট বছর সালমানের সঙ্গে সম্পর্কে ছিলেন সোমি। সোমি প্রায় সময়ই সালমানের বিরুদ্ধে অভিযোগ তুলছেন, আবার কখনো প্রাক্তন প্রেমিকের পক্ষও নিচ্ছেন। এবার তিনি সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে বিস্ফোরক দাবি করলেন।

সোমির দাবি, প্রয়াত অভিনেতার অটোপসি রিপোর্ট বদলানো হয়েছে। আত্মহত্যা নয়, বরং খুন করা হয়েছে সুশান্তকে। এই লিখিত মন্তব্যের স্ক্রিনশট এখন ভাইরাল ইন্টারনেটে।

সোমির এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে আলোচনা। কেউ কেউ অভিনেত্রীর মন্তব্যের সঙ্গে একমত পোষণ করছেন, কেউ কেউ এটাও বলছেন, শুধু অভিযোগ করাটাই সোমি আলির কাজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com