1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

একসঙ্গে ২০টি দেশে ‘দরদ’

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

বিনোদন ডেস্ক : ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত দরদ সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। অনন্য মামুন পরিচালিত এই সিনেমাটি আগামী ১৫ নভেম্বর মুক্তি পাবে।

পরিচালক অনন্য মামুন জানিয়েছেন, ‘দরদ’ রোমান্টিক সাইকোথ্রিলার ঘরানার সিনেমা। যেখানে শাকিব খানকে নতুনরূপে দেখা যাবে। এটি প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা। ১৪৯ মিনিট দৈর্ঘ্যরে ‘দরদ’ সিনেমাটি একই সঙ্গে বিশ্বের ২০টি দেশে মুক্তি পাবে। সিনেমাটির পরিবেশনার দায়িত্বে আছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাংলাদেশের পাশাপাশি সিনেমাটি যুক্তরাষ্ট্র, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, বাহরাইন, সৌদি আরব, থাইল্যান্ড, নেপাল, মালয়েশিয়া, পর্তুগাল, ইতালি, যুক্তরাজ্য, হংকং, সিঙ্গাপুর, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপে মুক্তি পাবে।
‘দরদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। আরও আছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ, জাকির হোসাইন, ফারহান খান রিও ও বিশ্বজিৎ চক্রবর্তী।
সিনেমার গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বালাম, কোনাল, নোবেল ও ইমরান। গানগুলোর কথা লিখেছেন আসিফ ইকবাল, সোমেশ্বর অলি ও জালাল চৌধুরী। সুরকার ও সংগীত পরিচালক মাহমুদ আরাফাত সৈয়দ। বাংলা গানের পাশাপাশি তিনটি হিন্দি গানও রয়েছে। হিন্দি গানগুলোতে কণ্ঠ দিয়েছেন নাকাশ আজিজ, রাজ বর্মণ ও মোহাম্মদ ইরফান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com