1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

ভ্রমণের জন্য বান্দরবানের দুয়ার খুললেও বন্ধ থাকবে তিন উপজেলা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

বান্দরবান : এক মাসের অধিক সময় বন্ধ থাকার পর পাহাড়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়া বান্দরবানের পর্যটনের দুয়ার খুলেছে। আগামীকাল ৭ নভেম্বর থেকে এ পর্যটন স্পট ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। তবে রুমা, রোয়াংছড়ি ও থানচি এই তিন উপজেলা ব্যতীত বান্দরবানের অন্যান্য উপজেলার অনায়াসে ভ্রমণ করতে পারবেন পর্যটকরা।

বুধবার (৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসক কনফারেন্স রুমে বান্দরবান পার্বত্য জেলার পর্যটন স্পটসমূহ উন্মুক্তকরণ বিষয়ক প্রেস ব্রিফিং এ ভ্রমণে বিরত থাকার বিষয়টি প্রত্যাহারের ঘোষণা দেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হক, পুলিম সুপার শহিদুল্লাহ কাওসার, বান্দরবান সেনা রিজয়নের ক্যাপ্টেন আব্দুল মান্নান, জেলা প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, আগামী ৭ নভেম্বর থেকে বান্দরবান সদর, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, নীলগিরি উন্মুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামীকাল থেকে এ চারটি উপজেলার সাথে থানচি সড়কে নীলগিরি পর্যটনকেন্দ্র সকলের জন্য উন্মুক্ত থাকবে। আর অন্য তিনটি উপজেলা রুমা, রোয়াংছড়ি ও থানচিতে ভ্রমণের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত পর্যটকদের নিরুৎসাহিত করা হবে।

তিনি আরও বলেন, আমরা কখনো চাই না কোন পর্যটন শিল্প বন্ধ থাকুক। আমরা সবসময় চাই প্রত্যেকটা মানুষের নিরাপত্তা। একটা প্রাণ ঝড়ে যাক সরকার কখনো চাই না। সেদিক বিবেচনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি মাথায় রেখে কিছুদিনের জন্য বান্দরবান জেলাসহ তিন পার্বত্য জেলা ভ্রমণে পর্যটকদের বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

এ সময় হোটেল রিসোর্ট সমিতির মালিক, বিভিন্ন পরিবহন সমিতির সভাপতি- সাধারণ সম্পাদকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এদিকে পর্যটক ভ্রমণের ওপর জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

বান্দরবান হোটেল রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সমিতির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, কিছু পর্যটন স্পট খুলে দেওয়াতে খুশি এবং স্বস্থি ফিরেছে। অপূরণীয় ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবো।

পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী পরিষদের সভাপতি নাসিরুল আলম বলেন, বার বার পর্যটন বন্ধে ব্যবসায়ীদের পথে বসার উপক্রম। এখানে অন্য কোন ব্যবসায় নেই, পর্যটন নির্ভর ব্যবসা। জেলার সব ধরনের পর্যটন স্পট খুলে দেয়া উচিত।

সম্প্রতি পাহাড়ে সহিংস ঘটনার কারণে প্রশাসন থেকে ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভ্রমণে নিরুৎসাহিত করেছিলা। পরে তা বাড়িয়ে ৫ নভেম্বর পর্যন্ত করা হয়। অস্থিতিশীল পরিস্থিতির কারণে ভ্রমণ বন্ধ থাকায় বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলোতে দর্শনার্থীর সংখ্যা শূন্যের কোঠায় নেমে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com