1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

চিত্রনায়ক তানভীর তনুর মাদ্রাসায় খাদ্য সহযোগিতা করলেন চিত্রনায়িকা শাহনুর

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ মে, ২০২০

বিনোদন ডেস্ক : কিছুদিন পূর্বে মাশরাফি বরাবর এক ভিডিও বার্তার মাধ্যমে চিত্রনায়ক তানভীর তনু তার মাদ্রাসার নাম প্রকাশ করেন। মাদ্রাসাটি ৪ বছর আগে তৈরী করলেও কখনও কাউকে বলেননি। এবার তিনি প্রকাশ করেছেন করোনার কারণে। মাদ্রাসাটি চালানো তার একার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে। তাই মাশরাফি বরাবর তিনি সহযোগিতা চেয়েছিলেন। আর মাশরাফিও তার ডাকে সাড়া দেন। আর সেই ভিডিওটি চোখে পড়ে চিত্রনায়িকা শাহনুরের। তিনি এবার এই মাদ্রাসায় খাদ্য সহযোগিতা করলেন। তার মানবতার কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে তিনি মাদ্রাসায় ছাত্রীদের খাদ্য সহায়তা করেন।
জানা যায়, প্রায় ৪ বছর আগে মাদ্রাসাটি তৈরী করেন চিত্রনায়ক তানভীর তনু। যার নাম রওশনআরা হাফেজিয়া মহিলা মাদ্রাসা। যেটি তৈরী করা হয়েছে তানভীর তনুর দাদীর নামে।   যেখানে ৩৯ জন ছাত্রী রয়েছে, যাদের বেশিরভাগ এতিম ও অসহায়। তারা ওখানেই থাকে এবং খায়।
এ ব্যাপারে কথা হয় শাহনুরের সাথে। তিনি জানান, আমি ভিডিওটি দেখেছি। দেখার পর আমি সিদ্ধান্ত নেই আমি এতিম শিক্ষাথীদের জন্য কিছু একটা করব। তাই আমার এই উদ্যোগ। আমি তানভীরকে ধন্যবাদ দিতে চাই, নিজ উদ্যোগে এমন একটি ছাত্রী মাদ্রাসা করার জন্য। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেনো সারাজীবন এভাবেই মানুষের পাশে থাকতে পারি।
এ বিষয়ে চিত্রনায়ক তানভীর তনু বলেন, আমার মাদ্রাসার জন্য এভাবে খাদ্য সহযোগিতার করার জন্য আমি শাহনুর আপুকে ধন্যবাদ দিতে চাই। আপনারা হয়তো জানেন একার পক্ষে একটি মাদ্রাসা চালানো সম্ভব না। তাই  আপনারা যারা বিত্তবান আছেন তারা আমার মাদ্রাসায় সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতা পেলে আমি এই মাদ্রাসা আরো বড় করতে পারবো।
এদিকে চিত্রনায়িকা শাহনুর অসহায়দের সহযোগিতা করে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি ঢাকায় চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেক মানুষকে সহযোগিতা করেছেন। এছাড়া তার নিজ এলাকা নড়াইলের তুলারামপুরেও সহযোগিতা করেন।
– মারুফ সরকার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com