1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

বান্দরবান সীমান্তে অনুপ্রবেশকালে ৮১ রোহিঙ্গা আটক

  • আপডেট টাইম :: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

বান্দরবান : বান্দরবান আলীকদম উপজেলার দুর্গম করুকপাতা পোয়ামমুহূরী সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে ৮১ জন রোহিঙ্গাকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। তাদের মধ্যে অপ্রাপ্ত বয়স্ক (১৮ বছর নিচে) ৩১ জন ও বয়স্ক ৫০ জন। আটককৃতদের আলীকদম উপজেলা প্রশাসন কার্যালয়ে হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সোমবার (১১নভেম্বর) সকালে আলীকদম কুরুকপাতা ইউনিয়নের পৌয়ামহুরী সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রবেশের সময় তাদেরকে আটক করা হয়।

স্থানীয়রা জানায়, মায়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতময় পরিস্থিতির কারণে কক্সবাজার ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তার জোরদার করানো হয়। এরপরই বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে আলীকদমের দুর্গম কুরুকপাতা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে। পরে গোপন সূত্রে খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিভিন্ন পাহাড়ি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

প্রশাসন জানায়, মায়ানমারের সীমান্ত থেকে বিভিন্ন পয়েন্ট দিয়ে আলীকদমে অনুপ্রবেশকালে ৮১জন রোহিঙ্গা আটক করে স্থানীয়রা। পরে প্রশাসনকে খবর দিলে তাদেরকে আটক করে প্রশাসনে হেফাজতে রাখা হয়। আটককৃত রোহিঙ্গাদের পুশব্যাক করা হবে বলে জানান আইনশৃঙ্খলা বাহিনী।

বিজিবি আলীকদম ৫৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আকিব জাবেদ জানান, বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে মায়ানমারের ওপার থেকে রোহিঙ্গা নাগরিকরা রাতের আঁধারে আলীকদমের কয়েকটি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে। পরে এরা সীমান্ত এলাকা থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার সময় খবর পেয়ে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা ৮১ জন মায়ানমারে রোহিঙ্গা নাগরিক আটক করে। আটকৃতদের উপজেলা প্রশাসনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপায়ন দেব বলেন, আটককৃত রোহিঙ্গা নাগরিকদের পুশব্যাক করার প্রক্রিয়া চালানো হচ্ছে। আপাতত তাদের কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com