1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

শ্রীবরদীতে অবৈধ স্থাপনা ও বালু উত্তোলন বন্ধে অভিযান

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলন ও বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (১৮ নভেম্বর) রাত ১০ টার সময় উপজেলার সিংগাবরুণা ইউনিয়নের সীমান্তবর্তী গারো পাহাড়ের ঢেউফা নদীতে ঐ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ। এসময় ২টি অবৈধ ড্রেজার মেশিন, বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ ও ৭টি টাওয়ার ধ্বংস করা হয়। তবে অভিযানের উপস্থিতি বুঝতে পেরে অসুাধু ব্যবসায়ীরা ড্রেজার রেখে পাহাড়ের জঙ্গলে পালিয়ে যায়। অভিযানে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জাহিদসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

অপরদিকে সোমবার দুপুরে শ্রীবরদী পৌর বাজারের রাস্তার পাশে অবৈধ স্থাপনা, ফলের দোকান ও সরকারি জমিতে অবৈধ ঘর উচ্ছেদে অভিযান পরিচালনা করেন সহাকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক। অভিযানের সময় ফলের দোকান, কাঁচা বাজার, গোশতের দোকান নির্দিষ্ট স্থানে বসার নির্দেশনা দেন। যানজট নিরসন ও বাজার মনিটরিং এর অংশ হিসেবে এ অভিযানকে সাধুবাদ জানিয়েছে পথচারী ও বিভিন্ন ব্যবাসয়ীরা। এসময় পুলিশ, পৌরসভার স্টাফ, গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ বলেন, নদী থেকে ড্রেজার বাসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশ হুমকির মুখে পড়েছে। আমরা নিয়মিত অভিযানের পাশাপাশি উত্তোলনকারীদের বিরুদ্ধে মামলা দিচ্ছি। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com