1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

ঝিনাইগাতীতে অসহায় ও দরিদ্রদের মাঝে নাঈমের খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ মে, ২০২০
Exif_JPEG_420
ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এস.এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈমের নিজস্ব অর্থায়নে ৬শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (২২ মে) উপজেলার ধানশাইল ইউনিয়নের কোচনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধানশাইল আলহাজ্ব হাজেরা আক্তারুজ্জামান কলেজ মাঠসহ আরো বিভিন্ন স্থানে এসব বিতরণের আয়োজন করা হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান নাইম বলেন, ঝিনাইগাতীর মানুষ আমাকে অত্যান্ত ভালবেসে উপজেলা পরিষদ চেয়ারম্যান বানিয়েছেন। বর্তমানে দেশের করোনা ভাইরাস প্রাদুর্ভাবে বেকার হয়ে পরা যারা দিন আনে দিন খায় কর্মহীন ও দরিদ্র এ উপজেলার ১০ হাজার মানুষের দায়িত্ব নিয়ে তাদের খাদ্য সংকট নিরসনে আমার নিজস্ব অর্থায়নে ইতিপূর্বে উপজেলার ৭ ইউনিয়নের মাঝে ৬টি ইউনিয়নে দেয়া হয়েছে। ধারাবাহিকভাবে আজ ধানশাইল ইউনিয়নে ৬শ পরিবারের মাঝে বিতরণ করে ৭ ইউনিয়নেই সম্পন্ন হল। তিনি আরো বলেন, এ উপজেলার কোন মানুষ না খেয়ে থাকবে না।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম বেবিন, থানা আওয়ামী লীগ আইন বিষয়ক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, উপজেলা শ্রমিক লীগ সভাপতি মোঃ মিন্টু মিয়া, ধানশাইল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান,৭নং ওয়ার্ড আ. লীগ সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
– মোহাম্মদ দুদু মল্লিক

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com