1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

কলাপাড়ায় হতদরিদ্র ও দুস্থ মানুষের মাঝে ‘পাথওয়ে’ ঈদ উপহার বিতরণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ মে, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় হতদরিদ্র ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করলো বেসরকারী উন্নয়ন সংস্থা ‘পাথওয়ে’।
শুক্রবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাব চত্বরে এসব দুস্থ মানুষের হাতে সেমাই, চিনি ও দুধসহ ঈদ সামগ্রী তুলে দেন কলাপাড়া পৌরমেয়র বিপুল চন্দ্র হাওলাদার। দরিদ্র ও দুস্থ মানুষের ঈদ উপহার বিতরণ শেষে পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার পাথওয়েকে ধন্যবাদ জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন- প্রেসক্লাব সভাপতি হুমায়ূন কবীর, সাধারণ সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নেছারউদ্দিন আহমেদ টিপু, সাংবাদিক অমল মুখার্জী, কলাপাড়া রির্পোটার্স ইউনিটির সাবেক সভাপতি কবির তালুকদার, সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন বিপু, ‘পাথওয়ে’র কলাপাড়া প্রতিনিধি উত্তম কুমার হাওলাদারসহ আরো অনেকে।
পাথওয়ের নির্বাহী পরিচালক মো: শাহিন জানান, মহামারী দুর্যোগ করোনাভাইরাসের কারনে মানুষ এমনিতে অসহায় হয়ে পড়েছে এরপর আবার উপকূলের উপর দিয়ে ঘূর্ণিঝড় অম্ফানের কারনে কলাপাড়ার মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। তাই ‘পাথওয়ে’র পক্ষ থেকে ওই ক্ষতিগ্রস্থ ও দুস্থ মানুষের মাঝে সামান্য এ সামান্য ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ‘পাথওয়ে’ সবসময়ই সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করে এবং ভবিষ্যতেও দাড়াবে। ইতিমধ্যে এই সংস্থাটি করোনাভাইরাসে আক্রান্ত গণমাধ্যমকর্মীদের ফ্রি এ্যাম্বুলেন্স সেবার ব্যবস্থা চালু করেছে। সংস্থাটির পক্ষ থেকে এ ধরণের কার্যক্রমগুলো অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com