1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

করোনা আক্রান্ত হয়ে এস আলম গ্রুপের পরিচালকের মৃত‌্যু

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ মে, ২০২০

চট্টগ্রাম: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করলেন এস আলম গ্রুপ ও এন আর বি গ্লোবাল ব্যাংকের পরিচালক মোরশেদুল আলম।

শুক্রবার (২২ মে) রাত পৌনে ১১টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিলো ৬২ বছর। তিনি এস আলম গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি সাইফুল আলম মাসুদের বড় ভাই।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব শিল্পপতি মোরশেদুল আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান, গত তিন দিন আগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের চার ভাইসহ পরিবারের ছয় সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হন। তারা চট্টগ্রাম মহানগরীর সুগন্ধা আবাসিক এলাকার নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। এদের মধ্যে বৃহস্পতিবার (২১ মে) রাতে মোরশেদুল আলমের স্বাস্থ্যের অবনতি ঘটলে তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে সাথে সাথেই তাকে আইসিইউ সাপোর্টে রাখা হয়। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থাতেই মোরশেদুল আলমের মৃত্যু ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com