1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

সেরেনা, শারাপোভাকে টপকে শীর্ষে উঠলেন নাওমি ওসাকা

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ মে, ২০২০

স্পোর্টস ডেস্ক : আমেরিকান নারী টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের ফর্ম এখন পড়তির মুখে। যার প্রভাব পড়েছে তাঁর উপার্জনের ক্ষেত্রেও। ২০১৬ থেকে নারী টেনিস তারকাদের মধ্যে সর্বোচ্চ পরিমাণ আয় ছিল সেরেনার। তবে চার বছর পর এই টেনিস তারকা উপার্জনের দিক থেকে হারিয়েছেন শীর্ষস্থান। সেরেনাকে টপকে সর্বোচ্চ উপার্জনকারী নারী টেনিস তারকা হলেন জাপানের বংশোদ্ভুত কানাডিয়ান নাওমি ওসাকা। ওসাকা উপার্জনের দিক থেকে টপকে গেছেন রুশ সুন্দরী টেনিস তারকা মারিয়া শারাপোভাকেও।

গত বছরে প্রাইজ মানি ও স্পন্সরদের এন্ডোর্সমেন্ট মিলিয়ে সাড়ে ৩৭ মিলিয়ন ইউএস ডলার আয় করেছেন ওসাকা। যা সেরেনা উইলিয়ামসের আয়ের চেয়েও দেড় গুন বেশি। এই অর্থ উপার্জনের মধ্য দিয়ে নতুন এক রেকর্ডও গড়েছেন ওসাকা। এক বছরে সর্বোচ্চ উপার্জনকারী নারী টেনিস তারকার খেতাব জিতেছেন তিনি। এর আগে ২০১৫ সালে প্রায় ৩০ মিলিয়ন ইউএস ডলার জিতে শীর্ষে ছিলেন রাশিয়ান সুন্দরী মারিয়া শারাপোভা। এমন তথ্য দিয়েছে জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বস।

নাওমি ওসাকার বয়স যখন ১ বছর তখন নিজের প্রথম গ্র্যান্ডস্লাম জিতেন সেরেনা। সেই সেরেনাকে ২০১৮ সালে ইউএস ওপেনের ফাইনালে হারিয়ে উত্থান ২২ বছর বয়সী ওসাকার। তারপর থেকে আর পিছে ফিরে তাকাতে হয়নি তাকে। ইতিমধ্যে জিতেছেন ২টি গ্র্যান্ডস্লাম। এছাড়াও ডব্লিউএটিপি ট্যুরের সাফল্য তো আছে। এর পাশাপাশি নাইকি, নিশান মটরস, শিশেডো ও ইয়োনেক্সের মতো বিজনেস জায়ান্টের সঙ্গে চুক্তি নাওমিকে এনে দিয়েছে সর্বোচ্চ উপার্জনকারী নারী টেনিস তারকার মর্যাদা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com