1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

শুটিং ফ্লোরে ঢুকে সালমানকে সরাসরি প্রাণনাশের হুমকি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
বিনোদন ডেস্ক : এবার আর ফোন বা চিঠিতে নয়। শুটিং ফ্লোরে ঢুকে সরাসরি বলিউড ভাইজান সালমান খানকে প্রাণনাশের হুমকি দিয়েছে ২৬ বছরের এক যুবক। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

এদিন শুটিংস্পটে হুমকি প্রদানকারী সেই ব্যক্তিনিরাপত্তারক্ষীদের হাতে আটক হওয়ায় সালমানের কাছে যেতে পারেননি। তবে দূর থেকেই অভিনেতাকে প্রাণনাশের হুমকি দেন তিনি। এসময় নিজেকে লরেন্স বিষ্ণোইর দলের লোক বলেও দাবি করতে থাকেন।

পুরো ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি সালমান। এদিকে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানিয়েছে, শিবাজি পার্কে চলা সালমান খানের শুটিং ভেন্যুতে ঢুকতে বাধা দেওয়া হলে, রাগের মাথায় হুমকির মতো ভাষা ব্যবহর করেছিলেন শর্মা নামের ওই যুবক। পুলিশ আরও জানায়, একজন গ্যাংস্টারের নাম নেওয়ার পরিণতি কী হতে পারে, সে হয়তো তখন কল্পনাও করেনি।

প্রথমে বন্ধু বাবা সিদ্দিকির হত্যা। তারপর একের পর এক খুনের হুমকি। কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকেই লরেন্স বিষ্ণোইর নেতৃত্বাধীন বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সালমান খান।

আতঙ্ক বেড়েছে বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর থেকে। দশেরার দিন প্রাক্তন এই মন্ত্রীকে হত্যা করা হয়। পূর্ব বান্দ্রায় বাজি ফাটাচ্ছিলেন এনসিপি (অজিত) নেতা। সেসময়ই তার উপরে দুষ্কৃতীদের হামলা হয়।

বন্ধুর মৃত্যুসংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যান সালমান। পুরো ঘটনায় ভেঙে পড়েন তিনি। এরপরই অভিনেতাকে আবারও হুমকি দেওয়া হয় লরেন্স বিষ্ণোইর দলের পক্ষ থেকে। যে কারণে সালমানের নিরাপত্তা আরও জোরদার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com