1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

স্পোর্টস ডেস্ক : প্রথমে নিজেদের কাজটা করে দিয়েছেন বোলাররা। এরপর ব্যাট হাতে ঝলক দেখালেন ব্যাটাররা। আর তাতেই দাপুটে খেলা উপহার দিয়ে যুব এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ৭ উইকেটে হারিয়েছে টাইগার যুবারা। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

শুক্রবার (৬ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপে শুরু থেকেই উইকেট হারিয়ে ৩৭ ওভারে ১১৬ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। জবাব দিতে নেমে আজিজুলের ফিফটিতে ভর করে ১৬৭ বল হাতে রেখে ৩ উইকেট আহ্রিয়েই জয়ের বদনরে পৌঁছে যায় বাংলাদেশ।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশের দুই পেসার মারুফ মৃধা ও ইকবাল হোসেন ইমনের বোলিং তোপের মুখে পড়ে পাকিস্তান। ২৬.৫ ওভারে ৭৯ রান তুলতেই তারা হারিয়ে বসে ৬ উইকেট। এরপর সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি। ১১৬ রান তুলতেই গুটিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com