1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

প্রবাসীকে বিয়ে করলেন তানজিকা আমিন

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

বিনোদন ডেস্ক : ছোট ও বড় পর্দার অভিনেত্রী তানজিকা আমিন বিয়ে করেছেন। শুক্রবার (০৬ ডিসেম্বর) দুপুরে ঢাকার বেইলি রোডে তানজিকার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। বিয়ের খবর নিশ্চিত করেছেন তানজিকা নিজেই।

মায়ের শাড়িতে বিয়ের পিঁড়িতে বসেছেন তানজিকা। তার মা ইসমত আরা মিনার বিয়ে হয় আজ থেকে ৪০ বছর আগে। মা যত্নে রেখে দিয়েছিলেন তার বিয়েতে পরা শাড়িটি। মায়ের বিয়ের ৪১ বছরে এসে মেয়ে তানজিকা বিয়ে করেছেন তার মায়ের বিয়ের শাড়িটি পরে।

তানজিকার বর অস্ট্রেলিয়া প্রবাসী। তার নাম সাইফ বাসুনিয়া। ২৫ বছরের বেশি সময় ধরে তিনি সিডনিতে বসবাস করছেন। তানজিকা জানান, ২০১৮ সাল থেকে সাইফের সঙ্গে তার পরিচয়। এরপর নিজেদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়।

উল্লেখ্য, এটি তানজিকার দ্বিতীয় বিয়ে। এক যুগ আগে তানজিকা বিয়ে করেছিলেন স্থপতি এনামুল করিম নির্ঝরকে। তাদের সেই দাম্পত্য সম্পর্ক কয়েক বছর টিকেছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com