1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

তিন খানের দেখা মিলবে এক সিনেমায়

  • আপডেট টাইম :: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
বিনোদন ডেস্ক : বলিউডের তিন স্তম্ভ তিন খান। শাহরুখ, সালমান ও আমির, এই তিন খানকেই বলা হয় বলিউড নামক পর্বতের তিন চূড়া। গত তিন দশকের বেশি সময় ধরে এই তিনজনই শাসন করছেন বলিউড সাম্রাজ্য। প্রথমজন ‘বাদশাহ’, দ্বিতীয়জন ‘ভাইজান’ আর তৃতীয়জন ‘মি. পারফেকশনিস্ট’ তকমা কুড়িয়েছেন সিনেপ্রেমীদের কাছ থেকে।

সম্প্রতি আমির খান জানিয়েছেন, তারা তিনজন একসঙ্গে কাজ করার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছেন। অপেক্ষা চলছে কেবল জুতসই একটা চিত্রনাট্যের। তেমন কোনো গল্প পেলেই একসঙ্গে কাজ করবেন তারা।
রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে দেয়া এক বক্তৃতায় আমির খান জানিয়েছেন, তিনি বলিউডের বাকি দুই মহানায়ক শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।

আমিরের মতে, অন্য দুজন প্রস্তাবের প্রতি ইতিবাচক ছিলেন।

কিন্তু তিন খানকে একসঙ্গে দেখতে পাওয়ার জন্য একটা গল্প প্রয়োজন, যেখানে তারা স্বতন্ত্রভাবে নিজেদের মুন্সিয়ানা দেখাতে পারবেন। গল্পের দিকে জোর আরোপ করে আমির খান বলেছেন, ‘এর জন্য সঠিক গল্পের প্রয়োজন, তাই আমাদের সঠিক চিত্রনাট্যের জন্য অপেক্ষা করতে হবে, তবে আমরা তিনজনই এটি নিয়ে উচ্ছ্বসিত।’

এর আগেও শাহরুখ ও সালমানের সঙ্গে কাজ করার বিষয়ে কথা বলেছেন আমির। দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোয়ের একটি পর্বে একজন দর্শকের প্রশ্নের উত্তরে আমির খান জানিয়েছিলেন, তিনি নিজেও বলিউডের তিন খানকে একসঙ্গে একটি সিনেমায় দেখতে চান। আমির বলেন, ‘আপনার ও আমার চিন্তাভাবনা একেবারে একই রকম। আমি সম্প্রতি শাহরুখ ও সালমানের সঙ্গে দেখা করেছি এবং তাদের বলেছি। যদি আমাদের ক্যারিয়ারের এ পর্যায়ে একসঙ্গে একটি সিনেমা না করি, তাহলে তা দর্শকের জন্য যথেষ্ট অন্যায় হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com