1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

মেহজাবীনের সঙ্গে সেলফি তুললেন রণবীর

  • আপডেট টাইম :: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
বিনোদন ডেস্ক : সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে মেহজাবীন চৌধুরী অভিনীত সিনেমা ‘সাবা’। সেখানে অংশ নিতে এখন মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন এই অভিনেত্রী। এই উৎসবে সম্প্রতি বেশ কয়েকজন হলিউড ও বলিউড অভিনয়শিল্পীর সঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা যায় অভিনেত্রীকে। যেসব ছবি ভেসে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে।

রবিবার (৮ ডিসেম্বর) রেড সি উৎসবে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে ছিল মেহজাবীন অভিনীত ও মাকসুদ হোসেন পরিচালিত সিনেমা ‘সাবা’-এর প্রদর্শনী। সিনেমাটি দেখার পর বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ভক্তদের সঙ্গে বিশেষ মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন অভিনেত্রী। মেহজাবীন তার ফেসবুকে উৎসবের চতুর্থ দিনের দুটি ছবি পোস্ট করেন।

এ সময় মেহজাবীন পড়েছিলেন লাল রঙের শাড়ি আর রণবীর পড়েছিলেন অফ হোয়াইট শার্ট ও অ্যাশ রঙের কোর্ট।

উৎসবের প্রথম দিন থেকে হাজির আছেন মেহজাবীন। অভিনেত্রী নিজেই উৎসবের নানা মুহূর্তের ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

রেড সি আসরের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে মেহজাবীনের ‘সাবা’ সিনেমাটি। বিশ্বের বিভিন্ন প্রান্তের ১৫টি চলচ্চিত্রের সঙ্গে লড়ছে ‘সাবা’। এবারের উৎসবে ৮১টি দেশের ১২০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। তবে এসব চলচ্চিত্রের মধ্যে মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে ১৬টি চলচ্চিত্র। অস্কারজয়ী মার্কিন নির্মাতা স্পাইক লি এ প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারক। ৫ ডিসেম্বর শুরু হওয়া ১০ দিনব্যাপী এ উৎসবের পর্দা নামবে আগামী ১৪ ডিসেম্বর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com