1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা নালিতাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস সংঘর্ষে তিনজন নিহত প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ

অটোরিকশায় ট্রাকের ধাক্কা, ট্রাক-কাভার্ডভ্যানের মাঝে চাপা পড়ে নিহত ৪

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

গাজীপুর : গাজীপুরে কাভার্ড ভ্যান ও ট্রাকের চাপায় পড়ে একটি অটোরিকশার চারজন নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ছালেহা আক্তার টুকটুকি (২৬), ইমরান হাসান রাজন (৩৮), মো. মামুন (২৩) ও মো. দুলাল (৪২)। বাসন থানার ডিউটি অফিসার এস আই কামরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ঘটনাস্থলে একজন নিহত হন। গুরুতর আহতদের তিন জন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চান্দনা চৌরাস্তা এলাকার জোবেদা টাওয়ারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি অটোরিকশাকে ধাক্কা দেয় ঢাকা-ময়মনসিংহগামী একটি ট্রাক। এ সময় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ছিল একটি যাত্রীসহ অটোরিকশা। অটোরিকশাটিকে পেছন থেকে ট্রাক ধাক্কা দিলে কাভার্ড ভ্যান ও ট্রাকের মাঝখানে চাপা পড়ে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

বাসন থানার ডিউটি অফিসার এস আই কামরুল ইসলাম জানান, এ ঘটনায় ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেছে।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা আবুল ফজল জানান, সড়ক দুর্ঘটনায় চারজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com