1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

ফটিকছড়িতে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ মে, ২০২০

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়ন পরিষদের একজন সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।

ঈদের দিন সোমবার (২৫ মে) সকালে ঈদের নামাজের পূর্বে বাড়িতে ঢুকে আবদুল জাব্বার (২৮) নামের এই ইউপি সদস্যকে হত্যা করে দুর্বৃত্তরা।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নির্বাচন পরবর্তী স্থানীয় একটি গ্রুপের সাথে তার দ্বন্দ্ব চলে আসছিলো। পূর্ব বিরোধের জের ধরেই ঈদের দিন পরিকল্পিতভাবে ইউনিয়নের চৌমুহনী বাজার সংলগ্ন বাড়িতে ঢুকে ইউপি সদস্য আবদুল জাব্বারকে গুলি করে সন্ত্রাসীরা।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ জানান, হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে। এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com