1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

‘সত্যি এবারের ঈদটা অন্যরকম’

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ মে, ২০২০

বিনোদন ডেস্ক : ঈদ নিয়ে আসে শান্তি আর আনন্দের সওগাত। কিন্তু করোনা সংকটের কারণে ঘরবন্দি ঈদ উদযাপন করছেন মানুষ। মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলাও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিচ্ছেন। তার ভাবনায় এবারের ঈদটা অন্যরকম।

মিথিলা বলেন—‘আত্মীয়-স্বজনের বাড়ি যাওয়া, কোলাকুলি করা, সেলামি নেওয়া, ভালো ভালো খাবার খাওয়া, নতুন জামা পরে বন্ধুদের বাড়িতে বেড়াতে যাওয়া—অন্য বছরের ঈদের মতো এবার এসবের কিছুই হচ্ছে না। সত্যি এবারের ঈদটা অন্যরকম।’

লকডাউনের কারণে অনেকে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারছেন না। বিষয়টি স্মরণ করে এ অভিনেত্রী বলেন, ‘অনেকে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারছেন না। চলুন আমরা সকলে সকলের পাশে থাকি। আমরা যারা পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারছি তারা সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই। বাড়িতে থাকি, সুস্থ থাকি।’

কলকাতার চিত্রপরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে সংসার বেঁধেছেন মিথিলা। কিন্তু লকডাউনের কারণে এ দম্পতি দুই দেশে অবস্থান করছেন। মিথিলা তার মেয়ে আয়রাকে নিয়ে ঢাকায় বাবার বাড়িতে ঈদ উদযাপন করছেন। দীর্ঘ দিন ধরে এ দম্পতির সাক্ষাৎ হয় না। তবে নিয়মিত ভিডিও কলে কথা বলেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com