1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ফের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন আমির

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

স্পোর্টস ডেস্ক : রাগে-অভিমানে জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাড়া দিয়ে ফিরেও এসেছিলেন। তবে সেই ফেরাটা হলো না দীর্ঘস্থায়ী। আবারও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই পাক পেসার।

এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দিয়েছেন আমির। পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ভিডিও বার্তায় তিনি বলেন, ‘পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটে খেলার সুযোগ পাওয়া অনেক বড় সম্মানের। অবসরের সিদ্ধান্ত নেওয়াটা খুবই কঠিন। তবে আমি মনে করি, পরবর্তী প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার এটাই সঠিক সময়। আমাকে সমর্থন দিয়ে যাওয়ার জন্য পিসিবি ও পাকিস্তানের সমস্ত ক্রিকেটপ্রেমীদেরকে ধন্যবাদ জানাই।’

পিসিবির সঙ্গেই অভিমান করে ২০২১ সালে প্রথমবার অবসর নিয়েছিলেন আমির। তখনকার বোর্ড চেয়ারম্যান রমিজ রাজার সঙ্গে ঝামেলায় জড়িয়েই এই সিদ্ধান্ত নেন। এরপর বোর্ডে পরিবর্তন আসার পর সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন।

২০০৯ সালে অভিষেকের পর জাতীয় দলের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে এবং ৬২টি টি-টোয়েন্টি খেলেছেন আমির। নিয়েছেন ২৭১টি উইকেট। ভারতকে হারিয়ে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতে পাকিস্তান। সেই আসরে তার বড় অবদান। ফাইনালে ১৬ রানে নিয়েছিলেন ৩ উইকেট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com