1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

বিয়ের পরিকল্পনা জানালেন সোনাক্ষী

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ মে, ২০২০

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তার ব্যক্তিগত প্রেমের সম্পর্ক নিয়ে বলিপাড়ায় নানা গুঞ্জন শোনা গেছে। কিন্তু প্রেমের গুঞ্জন সবসময়ই উড়িয়ে দিয়েছেন তিনি।

এদিকে সোনাক্ষীর সমসাময়িক অভিনেত্রীদের কেউ কেউ বিয়ের পিঁড়িতে বসেছেন। আবার অনেকে পরিকল্পনা করছেন। তিনি কবে বিয়ে করছেন— সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রীকে প্রশ্নটি করা হয়।

বিয়ের পরিকল্পনা প্রসঙ্গে সোনাক্ষী সিনহা বলেন, ‘বিয়ে নিয়ে কোনো কিছু অস্বীকার করার চেষ্টা করছি না। সময় হলেই এটি হবে। তবে পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে আমার ওপর কোনো চাপ নেই। পরিবার জানে, আমি কাজ নিয়ে সুখে আছি এবং তা উপভোগ করছি। আর সবচেয়ে বড় কথা আমাকে আগে পাত্র খুঁজতে হবে, তারপর বিয়ে। এখন প্রথমে এটিই প্রয়োজন।’

কোনো অভিনেতাকে বিয়ে করতে চান কি না? প্রশ্ন করা হলে এই অভিনেত্রী বলেন, ‘কখনোই বলিনি অভিনেতাকে বিয়ে করব না। তবে আমার ইচ্ছা ইন্ডাস্ট্রির বাহিরের কাউকে বিয়ে করা। আমার ইচ্ছা আছে, কিন্তু না হলে না হবে।’

করোনাভাইরাসের কারণে ভারতে লকডাউন চলছে। এই সময় ঘরেই সময় কাটাচ্ছেন সোনাক্ষী। ফিটনেস নিয়ে ভাবছেন কি না জানতে চাওয়া হলে ‘দাবাং’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী বলেন, ‘লকডাউনে কোনো ডায়েট অনুসরণ করছি না। আনন্দে সময় কাটানোর চেষ্টা করছি, তাই ক্যালরি নিয়ে মাথা ঘামাচ্ছি না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com