1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

ঢাকায় ভূমিকম্প অনুভূত

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ মে, ২০২০

ঢাকা : ভারতের মনিপুরে মাঝারি ধরনের ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। রাজধানী ঢাকাতেও এ ভূকম্পন অনুভূত হয়েছে।

সোমবার (২৫ মে) বাংলাদেশ সময় রাত ৮টা ৪২ মিনিটে রিখটার স্কেলে ৫ দশমিক ১ মাত্রার ওই ভূমিকম্প আঘাত হানে। বাংলাদেশও একই মাত্রায় ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলে মাঝারি ভূমিকম্প আঘাত হানে। প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল মণিপুরে ছিল। গুয়াহাটি, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের অন্যান্য অংশেও ভূকম্পন অনুভূত হয়েছিল।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পেশাগত সহকারী নিজাম উদ্দীন আহমেদ বলেন, ‘ঢাকায় ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এটির উৎপত্তিস্থল ছিল মনিপুরে। তবে এর স্থায়িত্ব ছিল খুবই কম।’

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স থেকে জানানো হয়েছে, এখনো ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com