1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

সেনাবাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের বিওএ ম্যারাথন অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

ঢাকা : ঢাকার জলসিড়ি আবাসন প্রকল্পে আজ ‘বিওএ ম্যারাথন-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় এই ম্যারাথনের আয়োজক ছিলো বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ এ কথা জানিয়েছে।

ম্যারাথনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনী প্রধান বলেন, এ ধরনের ম্যারাথনের আয়োজন জনসাধারণকে স্বাস্থ্য সচেতন এবং যুব সমাজকে ক্রীড়ামুখী করে তুলবে। অনুষ্ঠিত ম্যারাথনে সর্বমোট ৫ হাজার ১১৬ জন ম্যারাথনার তিনটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ, বিওএ’র কর্মকর্তাগণ, বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান ও গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com