1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

বান্দরবানে মহিলাসহ নতুন করে আরও ৪ জন করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২৩

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ মে, ২০২০

বান্দরবান : বান্দরবান জেলায় মহিলাসহ নতুন করে আরও ৪ জন করোনা আক্রান্ত হয়েছে। বুধবার (২৭ মে) সন্ধ্যায় সিভিল সার্জন ডা. অং শৈ প্রু মার্মা এ তথ্য জানান।
নতুন আক্রান্তদের মধ্যে বান্দরবান সদরে ২ জন, রুমা উপজেলায় ১ জন ও রোয়াংছড়ি উপজেলায় ১ জন। বুধবার কক্সবাজার ল্যাবে বান্দরবান জেলার ৬১টি নমুনা পরীক্ষা করা হলে ৪ জনের পজেটিভ আসে। আক্রান্তদের নমুনা গত ২০ তারিখে পাঠানো হয় বলে জানায় স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে বান্দরবানে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৩ জনে।
স্বাস্থ্য বিভাগ জানায়, বুধবার বান্দরবান জেলায় নতুন করে ৪ জন করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদরের কালাঘাটা এলাকায় ১৮ বছরের এক যুবক, লুম্বিনী গার্মেন্টস এর ২৮ বছরের একজন পোষাক কর্মী, রুমা পাইলট পাড়ার ১১ বছরের একটি শিশু ও রোয়াংছড়ি আলেক্ষ্যং ইউনিয়নের ৫৩ বছরের এক উপজাতীয় মহিলা। গত ২০ তারিখে উপসর্গ থাকায় করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করে কক্সবাজারে পাঠানো হয়। আজ তাদের করোনা পজেটিভ আসে।
বান্দরবান সিভিল সার্জন ডা. অং শৈ প্রু বলেন, বান্দরবানে নতুন করে আরও ৪ জন করোনা শনাক্ত হয়েছে। সদরের ২ জনকে আইসোলেশনে সদর হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। উপজেলার আক্রান্তদের আইসোলেশনে নেয়ার জন্য স্বাস্থ্য কর্মকর্তাকে বলেছি এবং প্রশাসনকে তাদের বাড়ি লকডাউন করার জন্য বলেছি।

উল্লেখ্য, বান্দরবানে এখন পর্যন্ত ২৩ জন করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বর্তমানে হাসপাতালে ১৯ জন কোয়ারেন্টাইনে রয়েছে, ৪ জন আইসোলেশনে রয়েছে এবং ২ জন করোনা শনাক্ত রোগী রয়েছে।
– এন এ জাকির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com