1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

ইউনাইটেডে ১১ অগ্নিনির্বাপণ যন্ত্রের ৯টি মেয়াদোত্তীর্ণ: আতিকুল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

ঢাকা: রাজধানীর ইউনাইটেড হাসপাতালে করোনা রোগীদের জন্য বর্ধিত আইসোলেশন সেন্টারে ১১টি অগ্নিনির্বাপক যন্ত্রের ৯টিরই মেয়াদ ছিল না। হাসপাতালে ফায়ার হাইড্রেন্ট থাকলেও তা কে পরিচালনা করবে তার নির্ধারিত দায়িত্ব ছিল না।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে ইউনাইটেড হাসপাতাল পরিদর্শন করে এসব তথ্য জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, হাসপাতালের নিজস্ব ফায়ার ফাইটার টিম থাকলে এ দুর্ঘটনা হতো না। তারপরও যারা ছিল তারা করোনা রোগীর ভয়ে ভেতরে যায়নি।

তিনি বলেন, এখানে ১১টি অগ্নিনির্বাপক যন্ত্রের মধ্যে ৯টি মেয়াদোত্তীর্ণ পেয়েছি। হাসপাতালের মূল ভবনের অগ্নি নিরাপত্তা সরঞ্জামের কী অবস্থা জানি না। তবে যেসব হাসপাতাল এখন থেকে এরকম এক্সটেনশন করবেন, তারা যেন অগ্নি নিরাপত্তার বিষয়টি খেয়াল রাখেন।

তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডে ইউনাইটেড হাসপাতালের গাফিলতি পাওয়া গেলে আইন অনুযায়ী সরকার ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান মেয়র।

বুধবার (২৭ মে) রাত ৯টা ৫৫ মিনিটে ইউনাইটড হাসপাতালের জরুরি বিভাগের পাশে অস্থায়ী করোনা আইসোলেশন সেন্টারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও এক নারীসহ পাঁচজন মারা যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com