1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

আঘাত পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়লেন মিরাজ

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

এবাদত হোসেনের ফুল লেন্থের বল পিচ করেছিল লেগ স্ট্যাম্পের বেশ অনেকটা বাইরে। অনেকটা জায়গা ছেড়ে খেলতে যান মেহেদী হাসান মিরাজ। বল মিরাজের পায়ে লেগে ভেঙে দেয় স্ট্যাম্প। ফরচুন বরিশালের বিপক্ষে ১৮ বলে ২৯ রান করে আউট হন খুলনার অধিনায়ক।

তবে এরপরেই বাধে বিপত্তি। মিরাজ উঠে দাঁড়াতে চেয়েও পারেননি। পায়ের ব্যাথায় সেখানেই বসে পড়েন। মাঠে একপর্যায়ে ডেকে আনা হয় ফিজিও। কিন্তু সেখানেও সুস্থ করা যায়নি খুলনা টাইগার্সের অধিনায়কে। শেষ পর্যন্ত ডেকে আনা হয় স্ট্রেচার। স্ট্রেচারে চড়ে মাঠ ছাড়তে হয় মিরাজকে।

ঘটনাটা মিরাজের জন্য দুঃখের হলেও তা বেশ স্বস্তির এবাদতের জন্য। ২০২৩ সালে এসিএল ইনজুরির কারণে দীর্ঘদিন ছিলেন মাঠের বাইরে। ফিরেছিলেন এনসিএল টি-টোয়েন্টি দিয়ে। সেখানে নিয়মিত উইকেটও পেয়েছেন।

তবে বিপিএলের মতো বড় মঞ্চে ফিরে আসার দিন ছিল আজই। আর সেটাকে রাঙিয়েছেন এই পেসার। মিরাজকে করেছেন বোল্ড। বহুদিন পর শের-ই বাংলা স্টেডিয়ামে দেখা গেল এবাদতের সেই চিরচেনা স্যালুট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com