1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

বিচারপতি মানিকের মৃত্যুর খবর গুজব, তিনি সুস্থ আছেন

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক মারা গেছেন, এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, শামসু্দ্দিন চৌধুরীর মৃত্যুর খবর গুজব। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে সুস্থ আছেন।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক ( মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ ঢাকা পোস্টকে বলেন, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী সুস্থ আছেন। তার মৃত্যুর তথ্য গুজব। আমি সকাল থেকে এমন তথ্য শুনছি। তিনি সুস্থ আছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে ‘ডিভিশন’ পেয়েছেন তিনি। তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৩ আগস্ট সিলেটের কানাইঘাটে অবৈধভাবে সীমান্ত পথে ভারতে পালানোর চেষ্টাকালে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) হাতে আটক হন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। ২৪ আগস্ট ভোরে তাকে কানাইঘাট পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকে কারাগারে বন্দি আছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com