1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

শাহবাগে তৃতীয় দিনের মতো ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

ঢাকা : স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আবার অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা। গতকালের মতো আজ মঙ্গলবার (জানুয়ারি ২৮) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনের রাস্তায় অবস্থান নিয়েছেন তারা। এনিয়ে দশম দিনের মতো তাদের কর্মসূচি চলছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে তারা অবস্থান নিয়ে আছেন। এই নিয়ে টানা তিন দিনের মতো সেখানে অবস্থান করছেন তারা।

আন্দোলনরত শিক্ষকরা বলছেন, জাতীয়করণের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঢাকার রাজপথ ছাড়বেন না। প্রয়োজনে অনাহারে মরতেও প্রস্তুত তারা। তবুও দাবি আদায় না করে বাড়ি ফিরবেন না। প্রায় ৪০ বছর ধরে আমাদের কোনো বেতন হয় না। আমরা খুবই কষ্টে আছি। এজন্যই আমরা রাস্তায় এসে দাঁড়াতে বাধ্য হয়েছি।

সড়ক অবরোধ করে অবস্থান নেওয়ায় টিএসসি থেকে শাহবাগ যাওয়ার রাস্তায় যান চলাচল বন্ধ আছে। গত রোববার স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে পুলিশ। আহত হয় বেশ কয়েকজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com