1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

ফেসবুক কেন লাস্ট ওয়ারনিং দিলো আজহারিকে?

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারি জানিয়েছেন, নতুন করে আবারও রেস্ট্রিকশনে পড়েছে তার ফেসবুক পেইজ। পোস্টের রিচ ডাউন করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড পেইজ থেকে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে তিনি লিখেন, প্রতিটা রেস্ট্রিকশন মানেই দাওয়াহ প্রচারের এই বড় প্লাটফর্মটা হারানোর ঝুঁকি বেড়ে যাওয়া। এবার ফেসবুক লাস্ট ওয়ারনিং দিয়ে জানিয়েছে যে— আর কোনো ভায়োলেশন হলে পেইজটি আমাদের হাত ছাড়া হয়ে যাবে। শুভানুধ্যায়ীদের প্রত্যাশা থাকে যেন চলমান প্রতিটি ইস‍্যুতেই আমরা কথা বলি বা শক্ত অবস্থান প্রকাশ করি। আমাদেরও অনেক সীমাবদ্ধতা রয়েছে এটা বুঝাতেই আজকের এই পোস্ট। স্পর্শকাতর অনেক বিষয়ে চাইলেও আমরা ইচ্ছেমতো সব বলতে বা লিখতে পারি না।

 ড. মিজানুর রহমান আজহারি তার ফেসবুক পোস্টে এই স্ক্রিনশটটি শেয়ার করেন।

বিভিন্ন বিষয়ে আপডেট পেতে অফিসিয়াল ফেসবুক ব্রডক্যাস্ট চ্যানেলে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানিয়ে আজহারি বলেন, প্রজেক্ট আলফা সংক্রান্ত বেশ কিছু আপডেট দেওয়ার ছিলো। লেটেস্ট পোস্টে যে হারে রিচ ডাউন করা হয়েছে, এটা জারি থাকলে জানি না প্রজেক্ট সংক্রান্ত আপডেটগুলো আপনাদের পর্যন্ত কতুটুকু পৌঁছাবে। সপ্তাহে প্রতি জুমার নামাজের পর পরই আমাদের নিয়মিত আপডেট থাকে। সেগুলো ম্যানুয়ালি চেক করার আহ্বান রইলো। তাছাড়া আমাদের প্রতিটা পোস্টের আপডেট সরাসরি আপনার মেসেঞ্জারে পেতে আমাদের অফিসিয়াল ফেইসবুক ব্রডক্যাস্ট চ্যানেলে জয়েন করার আমন্ত্রণ রইলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com