1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক

বঙ্গোপসাগরে হামলা, লুট, অস্ত্রসহ ৩ বনদস্যু আটক: ১০-১২ জেলে অপহরণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট) : বঙ্গোপসাগরের তীরবর্তী দুবলাচর ও আলোর কোল সংলগ্ন মান্দারবাড়ি এলাকায় জেলেদের উপর হামলা ও লুটপাট শেষে মুক্তিপণের দাবিতে ১২-১৫ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। এ সময় জেলেরা অস্ত্রসহ ৩ বনদস্যুকে আটক করতে সক্ষম হয়েছে। আটক বনদস্যুদের কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে। গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানায়, বঙ্গোপসাগরের তীরবর্তী দুবলা ও আলোর কোটচল সংলগ্ন মান্দারবাড়ি এলাকায় তারা মাছ ধরছিলেন। এ সময় ট্রলারযোগে ১৫-২৫ জনের একটি ডাকাত দল তাদের উপর হামলা ও লুটপাট চালায়। পরে তারা দস্যুদের তিন দিক দিয়ে ঘিরে ফেলে। এসময় ৩ বনদস্যুকে বন্দুক ও কার্টুজসহ আটক করা হয় এবং অন্য বনদস্যুরা পালিয়ে যায়। তবে যাওয়ার সময় ১০-১২ জন জেলেকে মুক্তিপনের দাবিতে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত দস্যুদের আলোর কোল কোস্টগার্ড এর কাছে হস্তান্তর করেছে জেলেরা।

অপহৃত জেলেরা হলো- বাগেরহাটের মংলা উপজেলার আমড়াতলা গ্রামের জাফর শেখের পুত্র জাহাঙ্গীর শেখ (৫০), খুলনার পাইকগাছা উপজেলার বিরাশি গ্রামের মৃত আজিজ মোড়লের পুত্র রহমত মোড়ল (২২) ও সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার পাওখালা গ্রামের আব্দুল আজিজ মোল্লার পুত্র রবিউল মোল্লা (২৬)।

এ ব্যাপারে আলোরকোল টহলফারির ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, জেলেদের উপর হামলা ও লুটপাট হয়েছে। জেলেরা ৩ বনদস্যু আটক করে কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেছে।

এ ঘটনায় কোস্ট গার্ড এর পক্ষে এম জাহিদুল ইসলাম কনটিজেন কমান্ডার (সিসি) দুবলা বাদী হয়ে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com