1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার বিশ্বকাপ উপলক্ষে নিরাপদে পতাকা উত্তোলনের আহ্বান গোলাম কিবরিয়ার শিক্ষা ও কঠোর পরিশ্রমেই উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব: মির্জা ফখরুল মিরপুরে চলন্ত মোটরসাইকেলে ইট মেরে ছিনতাই: মূল পরিকল্পনাকারী আটক হাসপাতাল নয়, আদ দ্বীনের প্যাথলজির লাইসেন্স বাতিল করেছে কর্তৃপক্ষ, দাবি শিশির মনিরের ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, সব দাবি পূরণ হয়েছে: ট্রাম্প বিশ্বকাপের উদ্বোধনীতেই সর্বোচ্চ লাল কার্ডের রেকর্ড, শীর্ষে যে আসর

সৌদিতে করোনা আক্রান্ত হয়ে ১৯৭ বাংলাদেশির মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ১ জুন, ২০২০

প্রবাসের ডেস্ক : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সৌদি আরবে ১৯৭ বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।

রোববার (৩১ মে) রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম এই তথ্য জানিয়েছেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য মতে, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌদি আরবে বেশি সংখ্যক বসবাস করে। দেশটিতে এই মুহূর্তে অবস্থানরত বাংলাদেশির সংখ্যা প্রায় ১২ লাখ।

দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের তথ্যমতে, সৌদি নাগরিক এবং প্রবাসী মিলে এ পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ২৬১ জন। আর মারা গেছেন ৫০৩ জন।  এর মধ্যে বাংলাদেশিদের সংখ্যা সর্বোচ্চ ১৯৭ জন।

দূতাবাস সূত্র আরও জানায়, দেশটিতে এখনো প্রতিদিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।  গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১ হাজার ৬১৮ জন আক্রান্ত হন এবং মারা গেছেন ২২ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com