1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

বিশ্ব ইজতেমা ময়দানে ৩ মুসল্লির মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

টঙ্গীতে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম দিন শুক্রবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তিন মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন- খুলনা জেলার ডুমুরিয়া থানার ডুমুরিয়া বাজার গ্রামের লোকমান হোসেন গাজীর ছেলে আব্দুল কুদ্দুস গাজী (৬০), ঠাকুরগাঁও জেলার মৃত আব্দুলের ছেলে আমিরুল ইসলাম (৪৬) ও শেরপুর জেলার শ্রীবর্দী থানার রানী শিমুল গ্রামের মৃত সবদুল্লাহর ছেলে সাবেদ আলী (৭০)। তাদের মধ্যে আব্দুল কুদ্দুস গাজীর জানাযা নামাজ বাদ জুমা ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, জুমার নামাজ আদায় করার জন্য কুদ্দুস গাজী গোসল করতে গেলে গোসল অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। সকাল ১১ টার দিকে তাকে টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর আমিরুল ইসলাম ও সাবেদ আলী অসুস্থ হয়ে পড়লে তাদেরকেও টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তারা দুজন মৃত্যুবরণ করেন।

বিশ্ব ইজতেমার শূরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান আব্দুল কুদ্দুস গাজীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। অপর দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন এর কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা সহকারি স্বাস্থ্য পরিদর্শক বেলায়েত হোসেন।

শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। ইজতেমা ময়দানে জুমার নামাজের পর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তার দাফনের বিস্তারিত এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com