বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে দুবাই হাসপাতালে ভর্তি করা হয়। আজ শুক্রবার বাবরের সাবেক একান্ত সচিব আব্দুস সালাম প্রিন্স কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে দুবাই হাসপাতালে ভর্তি করা হয়। আজ শুক্রবার বাবরের সাবেক একান্ত সচিব আব্দুস সালাম প্রিন্স কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আব্দুস সালাম প্রিন্স বলেন, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে ঢাকা থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে স্ত্রী, দুই মেয়ে ও ছেলেসহ রওনা হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে বিমানটি দুবাই এসে পৌঁছায়। বিমানের মধ্যেই বুকে ব্যথা অনুভব করেন বাবর। পরে বিমানবন্দরে নামার পর তাকে ভর্তি করা হয় দুবাই হাসপাতালে। বাবরের স্ত্রী-সন্তান সৌদি আবর চলে গেছেন বলে জানিয়েছেন বিএনপির এই নেতা।