1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

নরসিংদীতে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি ভাঙচুর, গুলিবিদ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
নরসিংদী: নরসিংদীর রায়পুরায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের বাড়ি ও কার্যালয়ে হামলা চালিয়ে শান্তা ইসলাম (২২) নামে এক গৃহবধূকে গুলি করা হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টায় উপজেলার শ্রীনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ ঘটনার সততা নিশ্চিত করেছেন।

নিহত শান্তা ওই এলাকার শাকিল খানের স্ত্রী ও সাবেক ইউপি চেয়ারম্যান রিয়াজ মোরশেদ খান রাসেলের চাচাতো ভাইয়ের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় একাধিক মামলার আসামি সোহেল মিয়া ও তার অনুসারীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে রিয়াজ মোরশেদ খান রাসেলের বাড়ি ও ইউপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ওই সময় তাদের ছোঁড়া গুলিতে রিয়াজ মোরশেদের চাচাতো ভাইয়ের স্ত্রী শান্তা ইসলাম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে গেলে দুপুর আড়াইটার দিকে উপজেলা কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইসমাইল আল রাজিব তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ জানান, গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com